ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ঢাকার রাস্তা প্রায়ই ফাঁকা, নেই চিরচেনা যানজট

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  8:50 PM

news image

|| ছবি : সংগৃহীত

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। ছুটির প্রথম দিনেই রাজধানীর রাস্তা প্রায়ই ফাঁকা দেখা গেছে। প্রধান সড়কগুলোতে আগের মতো চিরচেনা যানজট নেই। অনেক সিগন্যালে নেই পুলিশ, যেখানে আছে সেখানে বসে সময় পার করছেন। অন্যদিকে রাজধানী থেকে বের হওয়ার মুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাটে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেশি। ট্রাফিক পুলিশরা বলছেন, বিকেলে যানজট কিছুটা বাড়তে পারে। মানুষ শপিং করতে বের হবে। যারা উত্তরবঙ্গ হয়ে উত্তরাঞ্চল, সদরঘাট হয়ে দক্ষিণাঞ্চলে যাবেন তারা বিকেলে বের হবেন। সেই সময় রাস্তায় চাপ বাড়লেও জ্যাম হওয়ার শঙ্কা নেই। রাজধানী ব্যস্ত সড়ক বিজয়সরণি মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শওকত আলী। তিনি জানান, সকাল থেকে রাস্তায় গাড়ির চাপ নেই। আমাদের কোনো সিগন্যাল আটকাতে হচ্ছে না। রাস্তা ফাঁকা হওয়ায় চালকরা নিজেরাই সিগন্যাল থামছে ও যাচ্ছে। তিনি আরও বলেন, অন্যান্য বছর ঈদে এক বা দুইদিন আগে রাস্তা ফাঁকা হলেও এবার তিন-চার দিন আগেই ফাঁকা হয়ে গেছে। ব্যস্ত আরেকটি সড়ক কারওয়ান বাজার মোড়। এই মোড়ে দায়িত্বপালন করছেন ট্রাফিক পুলিশ আজিজুল ইসলাম। তিনি বলেন, এ মোড়ে সাধারণত ৭ জন সদস্য দুইজন সার্জেন্টের দায়িত্ব থাকলেও আজ দুইজন আছি, তা-ও বসে আছি। রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে। বিকেলে গাড়ির চাপ বাড়লেও আগের দিনের মতো জ্যাম হবে না। এদিকে রাজধানী থেকে বের হওয়ার প্রধান টার্মিনাল, সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, সদরঘাট, যাত্রাবাড়ী, গুলিস্তানের রাস্তায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ছে। বিকেলে এ চাপ আরও বাড়তে পারে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার পবিত্র শবেকদরের সরকারি ছুটি। সেই হিসেবে বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। কিন্তু ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস মঙ্গলবার। মানুষ টানা ৫ দিন ছুটি পাওয়ায় ধীরে ধীরে গ্রামের বাড়িতে যাচ্ছেন। মঙ্গলবার বিকেল ও বুধবার সকাল থেকে বাড়ি যাওয়ার চাপ বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম