ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ঢাকার যেসব এলাকায় ফিরেছে বিদ্যুৎ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২,  10:18 PM

news image

সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছবি: প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক থেকে নেওয়াঢাকা, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। তবে সন্ধ্যার পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে শুরু করেছে। এরই মধ্যে ঢাকার অনেক এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী ঢাকার বিদ্যুৎ পরিস্থিতির সবশেষ আপডেট জানান। নসরুল হামিদ বলেন,

‘বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টুরোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলাসহ বেশকিছু এলাকায়।’ তিনি আরও বলেন, ‘পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন। দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ।’ ঢাকা ও পাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে জানিয়ে আগের পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে। ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম