ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঢাকার বায়ু সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৩,  4:41 PM

news image

রাজধানী ঢাকায় বায়ু দূষণের স্কোর ১০৪। বাতাসে ক্ষতিকারক বস্তুকণার পরিমাণ অনেক বেশি। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষ। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ১৩ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এ তালিকায় শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ১৯৪ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ১৬৫ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’। এরপরে পাকিস্তানের লাহোর, তারপরের অবস্থানে রয়েছে চীনের উহান শহর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। সে হিসেবে বলা যায় ঢাকা সংবেদনশীল গোষ্ঠীর জন্য বিপদজনক। চলতি বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, এ অবস্থা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম