ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

ঢাকার দুই সিটিতে ১৭ অস্থায়ী পশুর হাট

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৩,  12:15 PM

news image

ঈদুল আজহাকে সামনে রেখে এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে এবার। এরই মধ্যে ১৫টি হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ডিএনসিসির হাট আটটি ও ডিএসসিসির সাতটি। ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ডিএনসিসির ভাটারা (সাইদনগর) পশুর হাটের দর পাওয়া গেছে তিন কোটি ৭০ লাখ টাকা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গায় হাটের দর ছয় কোটি টাকা, আফতাব নগরের ব্লক-বি থেকে এইচ ব্লক পর্যন্ত খালি জায়গায় হাটের ইজারা দর এক কোটি ৬১ লাখ টাকা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এক কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গায় হাটের ইজারা মূল্য পাওয়া গেছে দুই কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ ৬০ লাখ ৭০ হাজার টাকা, কাওলা শিয়ালডাঙ্গা এক কোটি ৩৭ লাখ ৫০০ টাকা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গার ইজারা দর ১৬ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।

এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, এবার প্রতিটি হাটের ইজারা ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। এর আগে কখনোই হাট ইজারা দিয়ে এত পরিমাণ রাজস্ব পায়নি ডিএনসিসি। এদিকে ডিএসসিসির আওতাধীন ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা হাট ইজারায় চার কোটি ৫১ লাখ ৫১ হাজার ৫৫১ টাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা ২ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা তিন কোটি ১ লাখ টাকা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা ৪ কোটি ৭১ লাখ ৭৮০ টাকা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা চার কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা ৫৬ লাখ ১৫ হাজার টাকা, আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায় হাট ইজারায় ৫০ লাখ টাকা পাওয়া গেছে। তবে লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা এবং উত্তর শাহজাহানপুরে খিলগাঁও রেলগেট বাজার এলাকার খালি জায়গার ইজারা এখনও চূড়ান্ত হয়নি। এই দুটি হাটের ইজারা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে সারাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা পালন করা হবে। নিয়ম অনুযায়ী, ঈদের তিনদিন আগে কোরবানির পশুর হাট বসার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম