ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারনা; আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি-ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার সাভারে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান লালপুরে লাম্পি রোগে মারা গেছে ৪০ গরু, আক্রান্ত ২১ হাজার জামালপুরে অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৪ শিশু ধর্ষণের দায়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, ৩ জনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭৮৮ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৬,  1:11 PM

news image

রাজধানী ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় এ তথ্য। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শনিবার (১৮ জুলাই) পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে রাজধানীতে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তারেক রহমান।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করা যায়, সে বিষয়েও এ সময় আলোচনা হয়। এছাড়া, রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম