ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকার আবহাওয়া নিয়ে পাওয়া গেল নতুন বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫,  1:56 PM

news image

কার্তিক মাস শুরু হতে না হতেই প্রকৃতিতে লেগেছে হেমন্তের ছোঁয়া। আবহাওয়া হয়ে পড়েছে অনেকটা শুষ্ক। কমে এসেছে বৃষ্টির মাত্রা। দেশের কয়েকটি জেলায় বজ্রবৃষ্টির সতকর্তা দিলেও রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৭টার পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের কোথাও বৃষ্টি হয়নি। সে কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঢাকায় বুধবার (১৫ অক্টোবর) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার একই সময়ে সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরের ২৪ ঘণ্টা বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দুদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম