ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ঢাকায় চীনা মন্ত্রী লিউ জিয়ানচাও

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৪,  10:56 AM

news image

প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ জুন) ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে জিয়ানচাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জিয়ানচাওয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জিয়ানচাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। জিয়ানচাও আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আওয়ামী লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রতিনিধিদলটি বৈঠক করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম