ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

ঢাকায় এসেছেন মা‌র্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  2:14 PM

news image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে তিনি ঢাকা সফরে এসেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে মিরা রেজনিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়, মিরা রেজনিককে স্বাগতম। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। মিরা রেজনিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ দমন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে। এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এ সংলাপে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম