ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৫,  8:58 PM

news image

যুক্তরাজ্যের লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি ‘অনাদিকাল পর্যন্ত’ দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এ বৈঠক। এ সময় আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সে বিষয়টি আড়াল করতেই তারেক রহমান ও মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দ হয়েছে। নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই বৈঠক নিয়ে অপপ্রচার করছে আওয়ামী লীগ। পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানাচ্ছি।  এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিং ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম