ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ড. ইউনূস-স্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি: প্রেস সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৫,  11:01 AM

news image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেশটিতে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব। সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এবং বৈঠক হলে তা কবে হবে? জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা যেটা জানতে পারছি যে তিনি (কিয়ার স্টারমার) সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। মঙ্গলবার ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি জানালেন যে তিনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন। এরপরও তারা চেষ্টা করছেন। সময় ও সিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম