ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ড. ইউনূসের নামে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  9:23 PM

news image

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২৭ জুলাই) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। ২০০৭ সালে দেয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ২০১০ সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু। সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করা হয়। গত বছরের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। পরবর্তীকালে চেম্বার আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম