ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

ড্রেনে পড়ে শিক্ষার্থী সাদিয়ার মৃত্যু: পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  6:19 PM

news image

চট্টগ্রামে ড্রেনে পড়ে শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার (১৯) মৃত্যুর ঘটনায় পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার অনিক আর হক রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তথ্যমতে, গত ২৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মাজার গেট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের খোলা ড্রেনে পা-ফসকে পড়ে নিখোঁজ হন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়া। এর পাঁচ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম