ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নয়

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  4:38 PM

news image

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৫ জুলাই) বিআরটিএ’র পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়,

কার্যবিবরণীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। প্রসঙ্গত, চলতি বছরের জুনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। গত ৪ জুলাই ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুনে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিশু ৭৩ জন, নারী ৬৮ জন এবং ৭৮ জন শিক্ষার্থী রয়েছে। নিহতের মধ্যে ২০৪ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম