ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেমরায় ক্রেন দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৩,  4:22 PM

news image

রাজধানীর ডেমরায় থানার নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান, ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার। তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় উপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সুব্রত পোদ্দার বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম