ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেনমার্ককে হারিয়ে ইউরোর কোয়ার্টারে জার্মানি

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২৪,  5:07 PM

news image

শিরোপা জয়ের লক্ষ্যই স্বাগতিক হিসেবে ইউরোতে খেলছে জার্মানি। গ্রুপপবের্র পর এবার শেষ ষোলোতে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে দলটি। জয় তুলেছে ২-০ গোলে। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির। এদিন অবশ্য প্রথমার্ধে জার্মানিকে গোল করতে দেয়নি ডেনিশরা। উল্টো দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জার্মানির জালে বল জড়িয়ে উল্লাসে মেতেছিল ডেনিশরা। যদিও তাদের সেই গোল শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ভিএআরে। ম্যাচের ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেনর গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অফসাইডে। এরপরই যেন দিশা ফিরে জার্মানদের। ম্যাচের ৫৩ মিনিটে জার্মানির আক্রমণে বক্সের ভেতর বলে হাত লাগিয়ে বসেন অ্যান্ডারসন! পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। দ্বিতীয় ব্যবধান দ্বিগুণ করতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ম্যাচের ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল। এরপরও আরও বেশ কয়েকবার আক্রমণ শানিয়েছে জার্মানি। তবে সেই আক্রমণে ডেনিশদের রক্ষণে চিড় ধরানো যায়নি।  দ্বিতীয়ার্ধে গোল পেলেও জার্মানদের আক্রমণে বেশি দাপট ছিল প্রথমার্ধেই। প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ডেনমার্কের রক্ষণে ৩৪টি আক্রমণ করেছে জার্মানি। শট নিয়েছে ৮টি। ডেনমার্ক ১৭টি আক্রমণ থেকে শট নিয়েছে ৭টি। যদিও কেউই পায়নি জালের দেখা। দ্বিতীয়ার্ধেই এসেছে ম্যাচের ফল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম