ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

ডেঙ্গু: পুরুষ আক্রান্তের হার বেশি হলেও, মৃত্যু বেশি নারীদের

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩,  9:53 PM

news image

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ২৩ বছরের রেকর্ড ছাড়িয়েছে। আর এর মধ্যে অর্ধেক রোগীই চলতি আগস্ট মাসের। আক্রান্তদের মধ্যে পুরুষের হার বেশি হলেও মৃত্যু হার বেশি নারীদের। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গত বছরের আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৬৯ জন ভর্তি হলেও এ বছর এ মাসের প্রথম ২০ দিনেই রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, শুধু এই হাসপাতাল নয়, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা ২৩ বছরের রেকর্ড ছাড়িয়েছে। ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত রেকর্ড আক্রান্ত ও মৃত্যু ছিল ২০১৯ সালে, যা সংখ্যায় যথাক্রমে এক লাখ এক হাজার ৩৫৪ জন ও ২৮১ জন। তবে চলতি বছরের প্রথম ৮ মাসেই সেই রেকর্ড ভেঙে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে পৌঁছেছে এক লাখ ২ হাজার ১৯১ জন ও ৪৮৫ জনে। পুরুষদের মধ্যে আক্রান্তের হার বেশি, সংখ্যায় মোট আক্রান্তের ৬২ দশমিক ৪ শতাংশ। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর অনেকের কাছেই নেই মশারি। আবার অনেকেইও নানা অজুহাতে মশারি ব্যবহারে উদাসীন। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জ্বরে আক্রান্তদের দ্রুত পরীক্ষার ও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া দিনে ও রাতে মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, প্লাটিলেট কমে গেলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। চিকিৎসকরাই পরামর্শ দেবেন কী করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম