ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৬,  2:25 PM

news image

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে বলেও জানান তিনি। 


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে।’ এছাড়া, ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান তিনি।  এসময় স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম