ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্যায় ধ্বংস নেপাল-চীনের ‘অল ওয়েদার’ বাণিজ্যপথ ফোনে কথা বলতে বলতে ভারতে শিশুর ওপর গাড়ি চালিয়ে দিলেন নারী হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

ডেঙ্গু মোকাবিলায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে : তাজুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  9:17 PM

news image

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়ায় ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত। তিনি বলেন, আগের তুলনায় চলতি বছর আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে। তা না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম