ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা খুবই উদ্বেগজনক : হাসান আরিফ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  2:07 PM

news image

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রত্যেকের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে ‘ডেঙ্গু রোগ’ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ’ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। হাসান আরিফ বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা খুবই উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ১২টি টিম গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, মন্ত্রী আসছে বলে দেখানোর কিছু নেই। নতুন ঝাড়ু নিয়ে দেখানোর কিছু নেই। কাজ করে যেতে হবে। গণমাধ্যমের ভূমিকাও লাগবে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিতে ডেঙ্গুর প্রকোপ তেমনটা না থাকলেও কিছুদিন ধরে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। গত আগস্টের চেয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আগস্টের শেষ দিক থেকে ক্রমেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়তে থাকে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে সেই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম