ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

ডি মেরিটের সাথে কাটা গেল তানজিম সাকিবের ১৫ শতাংশ ম্যাচ ফি

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৪,  4:53 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার মিশনে নেপালকে একাই ধসিয়ে দিয়েছিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তবে এই ম্যাচে নেপালের অধিনায়কের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন সাকিব। পরিস্থিতি শান্ত করতে মাঠে থাকা আম্পায়ারেরও হস্তক্ষেপ করতে হয়েছিল। আর সাকিবের এই আগ্রাসন খুব ভালোভাবে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে নেপালের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি মুখোমুখি হয়েছেন তানজিম সাকিব। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটে ঘটনাটি। দুর্দান্ত বোলিং করতে থাকা তানজিমের সঙ্গে নেপাল অধিনায়ক রোহিত পাউড়েলের ঝগড়া লেগে যায়। তৃতীয় ওভারের শেষ বলটি করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে তেড়ে যান তানজিম সাকিব, শুরু হয় বাকবিতণ্ডা। ওই ঘটনায় ২১ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তির কথা মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নিয়েছিলেন তানজিম। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার পড়েনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম