ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে মতিঝিল অংশেও মেট্রোরেল রাত ৮টা পর্যন্ত চালানোর পরিকল্পনা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩,  6:18 PM

news image

বর্তমানে উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। তবে ডিসেম্বরেই এ অংশে চলাচলের সময় বাড়তে পারে। উত্তরা-আগারগাঁও অংশের মতো এ অংশেও সময় বাড়িয়ে তা রাত ৮টা পর্যন্ত করা হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) মেট্রোরেল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে ডিসেম্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্যায়ক্রমে বিজয় সরণি, কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন খুলে দেওয়া হবে। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যুগ্মসচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যেই যেসব স্টেশন বাকি রয়েছে সেগুলো খুলে দিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চালু করা। যেন নতুন বছর থেকে রাজধানীবাসী আরামে চলাচল করতে পারে। মেট্রোরেল পূর্ণাঙ্গ রূপে চালু হলে সময়ও বাড়বে জানিয়ে তিনি বলেন, অবশ্যই আমাদের ইচ্ছে আছে পুরোপুরি মেট্রোরেল চালু হলে সময়ও বাড়ানো হবে। তখন রাত ৮টা পর্যন্ত চলবে। আর যাদের পাস আছে তারা সাড়ে ৮টা পর্যন্ত চড়তে পারবে। ডিসেম্বরের ঠিক কবে নাগাদ নগরবাসী এই সুবিধা পেতে যাচ্ছে জানতে চাইলে মোহাম্মদ আবদুর রউফ বলেন, এখনও আমরা নির্ধারণ করিনি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই সব কাজ সম্পন্ন করার। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমদিকেই মতিঝিল পর্যন্ত পুরো চালুর আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম