ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২২,  6:47 PM

news image

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ডিসেম্বর) এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএমএন ছিদ্দীক। আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রীর অনেক প্রোগ্রাম থাকার কারণে ওই দিন মেট্রোরেল উদ্বোধন করা সম্ভব না।  এর আগে পাতাল রেলপথ নির্মাণ নিয়ে ডিএমটিসিএলের এমডি বলেন, ‘চলতি অর্থবছরের মধ্যেই কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। এ প্রকল্পটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে ডিপো নির্মাণের কাজ নতুন বছরের প্রথমেই শুরু হবে। ‘দেশের প্রথম পাতাল রেল মাটির ৩০ থেকে ৭০ মিটার নিচ দিয়ে যাবে, যা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। কারণ দেশে কোনো ইউটিলিটি লাইন এতো নিচ দিয়ে যায়নি। শুধু স্টেশন ওপেন কাট পদ্ধতিতে করা হবে।’ এ রেলপথের কাজও নির্দিষ্ট সময়ে শেষ হবে বলে দাবি করেন এ কর্মকর্তা। গত সেপ্টেম্বরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন। মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম