ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় উদ্বেগ প্রধান বিচারপতির

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  11:38 AM

news image

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণোসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে, তবে বিচারপ্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান, তার জন্য সুপ্রীম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে, এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারসেবা চালু থাকবে। প্রধান বিচারপতি বিজ্ঞপ্তিতে আরও বলেছেন, আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, রায় পরার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে এ ঘটনা ঘটে।  বুধবার চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জন। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম