ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপার নিহত স্পেনের আরেকটি ক্লাব কিনতে যাচ্ছেন মেসি যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট

ডিবি পুলিশের অভিযানে ছয় হাজার ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

#

ফয়জুল ইসলাম

২০ অক্টোবর, ২০২২,  8:59 PM

news image

সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ১৮ লাখ মূল্যের ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। এর আগে ১৯ অক্টোবর রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল উদ্দীন মিরপুর ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মাদকের ব্যবসা করছিলেন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার ডিবির উপপরিদর্শক (এসআই) জহির। এসময় জালাল উদ্দীন কে আটক করলে তিনি খাটের নিচ থেকে ৬ হাজার ইয়াবার চালান বের করে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার জালাল উদ্দীন বলেন, আমি যদি এবার ভালভাবে বের হয়ে আসি তাহলে আমি আর কোন দিন এই ব্যবসা করবো না। আমি আমার স্ত্রী সন্তানের সাথে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি আর এই ব্যবসা করবো না। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) রিয়াজ উদ্দিন বিপ্লব  বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম