ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপিএল: দুর্দান্ত বোলিংয়ে মাশরাফীর ৪ উইকেট

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  10:01 PM

news image

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে বল হাতে চমক দেখালেন মাশরাফী বিন মোর্ত্তজা। দুর্দান্ত বোলিংয়ে এক ওভারেই তিন উইকেটে নিলেন। মোট চার উইকেট নিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে একাই ধসিয়ে দিয়েছেন এ তারকা পেসার। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৮ রানে ৪ উইকেট পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাশরাফীর দারুণ বোলিংয়ের দিনে বেশিদূর যেতে পারল না খেলাঘর। মাত্র ১৯৮ রানেই অলআউট হয়েছে দলটি। খেলাঘরের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে খেলাঘরের হাসানুজ্জামানকে বোল্ড করে প্রথম শিকার পান মাশরাফী। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন হাসানুজ্জামান।

এরপর নিজের করা অষ্টম ওভারে এসেই মাশরাফী তুলে নেন তিন উইকেট।  অষ্টম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় শিকার বানান ইফতেখার সাজ্জাদকে। পরের বলেই মাসুম খান টুটুলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। তবে, পরের বলে নূর আলম সাদ্দাম ডট বল দিলে হ্যাটট্রিক আর হয়নি। এক বল পরে সাদ্দামকে আউট করেই চার উইকেট পূরণ করেন এ তারকা পেসার। মাশরাফী ছাড়াও এদিন বল হাতে আলো ছড়িয়েছেন আরেক পেসার চিরাগ জানি। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি৷ এ ছাড়া নাঈম ইসলাম, নাবিল সামাদ ও আল আমিনের পকেটে গেছে একটি করে উইকেট। এবারের লিগে এটাই মাশরাফীর সেরা বোলিং। এর আগে আবাহনীর বিপক্ষে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। মোট ছয় ম্যাচে সব মিলিয়ে ১২ উইকেট পেয়েছেন এ তারকা বোলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম