ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ডিপিএলে মাশরাফীর উড়ন্ত সূচনা

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  8:24 PM

news image

বিপিএলের দশম আসরে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্তভাবে ফিরে এসেছেন মাশরাফী। প্রথম ম্যাচেই শিকার করেছেন পাঁচ উইকেট। বৃহস্পতিবার (২১ মার্চ) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন মাশরাফী। আগুনে বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করে প্রতিপক্ষকে একাই বিধ্বস্ত করেছেন এই টাইগার পেসার। ১৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। চলমান ডিপিএলের শুরু থেকে ছিলেন না মাশরাফী। চতুর্থ রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। প্রীতম কুমারকে নিজের বলে তালুবন্দী করে সাজঘরে ফেরান মাশরাফী। এরপর একে একে শিকার করেন সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বিকে। পেয়ে যান ফাইফার। সবমিলিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফীর দলের প্রয়োজন ১৩৭ রান। জবাব দিতে নেমে ভালো শুরু করেছে লিজেন্ড অব রূপগঞ্জ। ওপেনিং জুটি থেকে আসে ৪৪ রান। ৪৪ বলে ১৫ রান করে ইমরানুজ্জামান আউট হলে ৩৩ বলে ৩৬ রান করে তার দেখানো পথে হাঁটেন তৌফিক খান তুষার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ৭ রান এবং শুভাগত হোম ১ রানে ব্যাট করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম