ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

১৬ মে, ২০২৬,  9:09 PM

news image

নাটোর জেলা প্রতিনিধি: নাটোর জেলার বনপাড়া পৌরসভার মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ বাবর আলী। তিনি বাংলাদেশ জরিপ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত একজন দক্ষ প্রথম শ্রেণির সার্ভেয়ার হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারই ধারাবাহিকতায়, তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।  সভায় ভূমি জরিপ, আধুনিক ডিজিটাল সার্ভে কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের সার্ভে খাতকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ আবু হানিফ, মোঃ আলতাফ হোসেন, মোঃ আব্দুল আউয়াল, মামুন সাত্তার চৌধুরী, সুলতান মাহমুদ, মোহাম্মদ গরীবুল্লাহসহ আরও অনেকে। সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম