ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ডিজিটাল কনটেন্ট আদালত প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  10:08 PM

news image

*মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন*

যে কোনো মামলার বিচারের সময় আদালত ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল তথ্য- উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ সংক্রান্ত এভিডেন্স অ্যাক্ট ২০২২ এর সংশোধনীর প্রস্তাব অনুমোদন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সংশোধনী বিষয়ে সচিব বলেন, ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট সংশোধন করে হালনাগাদ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রস্তাব আনে। মন্ত্রিসভা এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন করেছে। এতে শুনানিকালে একজনকে চরিত্রহীন প্রমাণের জন্য চেষ্টা করা হয়। আদালতের পূর্ব অনুমতি না নিয়ে এক পক্ষ অপর পক্ষকে চরিত্রহীন বলতে পারবে না। কক্সবাজার জেলার টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এসময় জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম