ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  5:41 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৮ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়। নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসানকে ডিবি গুলশান বিভাগে, মো. কামরুজ্জামানকে ভাষাণটেক থানায়, মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় এবং মো. খোরশেদ আলমকে বিমানবন্দর থানায় বদলি করা হয়েছে। এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমানকে ট্রাফিক ওয়ারি বিভাগে এবং মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখান উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন সিকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম