ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩,  5:36 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন ডিএমপির লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার চারজন কর্মকর্তা, সচিবালয়ে নিরাপত্তা বিভাগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। বুধবার (২৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন, ডিএমপির লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আদনীন আলম ও রুহুল আমিনকে ট্রাফিক ওয়ারী বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আবুল কালাম মো. আখতারুজ্জামান ও মোহা. হোসেন জাকারিয়াকে ট্রাফিক রমনা বিভাগে এবং ট্রাফিক ওয়ারী বিভাগের লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আলাউদ্দিন আল আজাদকে সচিবালয়ে নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম