ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডিএমপির ৩ থানায় নতুন ওসি

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:38 AM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে সোমবার (২০ ফেব্রুয়ারি) এ বদলি করা হয়। নতুন ওসিরা হলেন- ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার অফিসার ইনচার্জ, কামরাঙ্গীচর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম