ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে শ্রীলংকার কাছে শেষ ওভারে হারল বাংলাদেশ মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪ নেপালে ধ্বংসস্তূপ থেকে ‘বাঁচাও’ বলে চিৎকার, ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা এপেক সম্মেলনে: বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দিচ্ছে সরকার সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ডিএমপির দুই ডিসিকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  10:55 AM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং ডিসি (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।


রবিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।


এর আগে গত ৩০ আগস্ট ডিএমপির তিন ডিসি ও পাঁচ অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। সেদিন ডিএমপির ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়।


পাঁচ এডিসির মধ্যে গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে, কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে, ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার, গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম