ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

ডিএনসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  10:58 AM

news image

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য আজ সোমবার ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি); যা গত অর্থবছরের চেয়ে ২২১ কোটি টাকা বেশি। সোমবার (২৪ জুলাই) গুলশান-২ নগর ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। ওই সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, সচিব (অ: দা:) মোহাম্মদ মামুন-উল-হাসানসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম