ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ডা. মুরাদকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২১,  4:54 PM

news image

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি নেতারা বলছেন, ‘তাকে শুধু পদত্যাগ করলেই হবে না, প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা শুধু তার পদত্যাগের দাবি করিনি, একই সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছি। তিনি যে ভাষায় জিয়া পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করেছেন, তা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব নয়।

তবে, তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জিয়া পরিবার নিয়ে মুরাদ যেভাবে কথা বলেছেন, তা পুরোপুরি নারী সমাজের জন্য লজ্জার ব্যাপার। তারপরও সরকার একটি ভালো কাজ করেছে, তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রতিমন্ত্রী মুরাদ। এর জেরে কয়েকদিন ধরে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হন প্রতিমন্ত্রী। এছাড়া রবিবার দিবাগত রাত থেকে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে কল রেকর্ডের একটি অডিও ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ৬ মিনিট ৫২ সেকেন্ডের অডিওতে একজন নারীর নামও এসেছে। জানা যায়, ওই নারী ঢাকাই সিনেমার একজন নায়িকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম