ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

ডা. এস এ মালেকের মৃত্যুতে ববি উপাচার্যের শোক

#

০৮ ডিসেম্বর, ২০২২,  3:25 AM

news image

মাছউদ শিকদার: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, ডা. এস এ মালেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে ভাষা আন্দোলন, ৬-দফা আন্দোলনসহ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু তাই নয় ৭৫ পরবর্তী সময়ে ডা. এস এ মালেক বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে সারা দেশে ছড়িয়ে দিতে মূখ্য ভূমিকা পালন করেছিলেন। এমন একজন গুনীজনের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। উপাচার্য মরহুম ডা. এস এ মালেকের রূহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম