ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায় সরকার : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  12:20 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। সোমবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর কাফরুল এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে। গোটা দেশ ও জাতি নির্বাচনের বিরুদ্ধে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে।

অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী।’ রিজভী বলেন, আওয়ামী লীগ জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। জোর করে তারা যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন। ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে। রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেরা নিজেরা খুনাখুনি করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর দায় চাপিয়ে দিচ্ছে গণতন্ত্রের জন্য লড়াইকারীদের ওপর। লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতিবিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম