ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২২,  8:47 PM

news image

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প ৯ থেকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। আটককৃতরা হলেন, মৃত নুর আহম্মদের ছেলে আরিফ উল্ল্যাহ (৩১), ক্যাম্প ১০-এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প ১৬-এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯), ক্যাম্প ১১-এর মোহাম্মদ জোবায়ের (২৩), ক্যাম্প ৯-এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)। গতকাল সোমবার (২৭ জুন) রাত ১১টা নাগাদ উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক সি/১১-এর মক্তবের সামনে হতে সশস্ত্র অবস্থায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। তিনি জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১-এর মক্তবের সামনে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল হতে অন্তত ১০টি বিভিন্ন প্রকার দা, ছুরি ও কিরিচ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ ধৃতদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম