ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডাকাতির প্রতিবাদে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  6:59 PM

news image

ছিনতাই ডাকাতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সেসময় এক রিক্সাচালক ও মোটর আরোহীকে জিম্মি করে টাকা হাতিয়ে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজন যুবককে আটকিয়ে মারধর করেন বিক্ষোভকারীরা। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত বাইক আরোহী ও রিকশা চালককে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) রাত ৯ টার দিকে সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর ওয়াব্দা নামক স্হানে প্রতিদিনের ন্যায় চিহ্নিত স্হান টিতে ছিন্তাই প্রবণতা ও ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। 

এখানে প্রতিনিয়ত অনেক ছিন্তাই ও ডাকাতির কবলে পড়ে অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিক্ষোভকারীরা বলেন, এই জায়গাটিতে ছিন্তাই ডাকাতির শিকার হয়েছে অসংখ্য মানুষ। চিহ্নিত এই জায়গাতে ডাকাতের খপ্পোরে পড়ে মা-বোনদের সম্ভ্রম হারানোর ঘটনাও রয়েছে জায়গাটিকে ঘিরে। বারবার একই জায়গায় এমন ঘটনা মানতে নারাজ এলাকাবাসী। পুলিশের অবহেলা ও দায়িত্বহীনতাকে দোষারোপ করছেন সচেতন মহল ও সংশ্লিষ্টরা। পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ। পরে নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ তুলেনেয় বিক্ষোভকারীরা। দীর্ঘ ৪ ঘন্টা সড়ক অবরোধ শেষে রাত ১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ মহাসড়কটির পূর্ব পাশে উচু নিচু ও গর্তের উপরে আগাছা বনজঙ্গলে পরিনত হওয়ার ডাকাতরা ডাকাতি করছে নিত্যদিন। এলাকাবাসীর দাবি মহাসড়কটির পূর্ব লেন ড্রেজার মেশিন দিয়ে গর্তে মাটি ভরাট করে সমান করে ফুটপাতে বেরে উঠা বনজঙ্গল আগাছা গুলো পরিস্কার করালে ডাকাতি থেকে রেহাই পাবে বলে তারা আশাবাদী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম