ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

ডলারের পতন, ইউরো-স্টার্লিংয়ের উত্থান

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৩,  5:03 PM

news image

বুধবার (২৬ জুলাই) ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪৫ শতাংশ। বর্তমানে তা ১ দশমিক ১০৯৩ পয়েন্টে অবস্থান করছে।  এ প্রেক্ষাপটে ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ১০৯৩ ডলারে। জাপানি মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের মূল্যমান স্থির হয়েছে ১৪০ দশমিক ২১ ইয়েনে। স্টার্লিংয়ের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৯৪৫ ডলারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এতে ইউরো ও স্টার্লিংয়ের মূল্য বেড়ে যাবে। ফলে আরও চাপে পড়বে ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম