ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ডলারের দাম বাড়ল আরও ১ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  3:54 AM

news image

খোলাবাজারে ডলার সংকট আরও তীব্র হয়েছে। এতে আজও চড়া দামে ডলার বিক্রি হয়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা থেকে ১০৪ টাকায় লেনদেন হয়েছে। দেশের রপ্তানি আয় বাড়লেও রেমিট্যান্স কমেছে। তবে আনুষ্ঠানিকভাবে ডলারের দাম ৯৪ টাকা ৪৫ পয়সা ঈদের আগে ও পরে খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০০ থেকে ১০২ টাকায় কেনাবেচা হয়েছে, যা আজ ছাড়িয়ে গেল ১০৩ টাকা। ব্যবসায়ীরা জানান, ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। তবে এখন খোলাবাজারে ডলার সংকট এবং চাহিদা বেশি। ফলে বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। খোলাবাজারের এক ডলার ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, ডলারের দাম ওঠানামা করছে। সকালে প্রতি মার্কিন ডলার ১০১ টাকায় বিক্রি করলেও বিকেলে তা বেড়ে দাঁড়ায় ১০৩ টাকা। তাই ডলার কিনে রাখা ঝুঁকি হয়ে যাচ্ছে। যেকোনো সময় কমে যাওয়ার ভয় থাকে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ জুলাই) প্রতি মার্কিন ডলার ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। আমদানি পণ্যের দাম বৃদ্ধিতে ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম