ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে র‌্যাবের তল্লাশি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  9:16 PM

news image

নির্বাচনকে সামনে রেখে মেট্রোরেল যাতে নাশকতাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে না পারে সেজন্য নিয়মিত টহল শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই কার্যক্রমে প্রতিটি স্টেশনে টহল জোরদার ছাড়াও বাহিনীর ‘ডগ স্কোয়াড’ সদস্যরাও থাকছে যাত্রী ও রেলের নিরাপত্তায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের মতিঝিল স্টেশনে বিশেষ এই নিরাপত্তা কার্যক্রম শুরু করে র‌্যাব। মেট্রোরেলের বগিতেও তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই মেট্রোরেলে থাকবে র‌্যাবের নিরাপত্তা বলয়। প্রসঙ্গত, নির্বাচন এলেই রেল কিংবা গণপরিবহন লক্ষ্যবস্তুতে পরিণত হয় নির্বাচনবিমুখ বিশেষ একটি গোষ্ঠীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ঘটে গেছে এমন বেশ কয়েকটি নাশকতার ঘটনা।  সবশেষ গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় পুড়ে যায় তিনটি বগি। শিশুসহ জীবন্ত পুড়ে মারা যান চারজন। এর আগে গত ১৩ ডিসেম্বর গাজীপুরে লাইন কেটে রাখায় দুর্ঘটনার শিকার হয় একই ট্রেন। আহত হন অনেকেই। এর বাইরেও আছে বিভিন্ন সময় যানবাহনে আগুনের ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম