ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৫,  9:33 PM

news image

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তের ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোরে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।আটকদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের মো. আনসারুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)। বিজিবি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নং পিলারসংলগ্ন এলাকায় ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার আশপাশে বাংলাদেশি নাগরিকরা যাওয়-আসা করছিলেন। এ সময় বিএসএ সদস্যরা তাদের আটক করেন। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বিজিবিকে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, তারা সবাই আগে থেকেই ভারতে ছিলেন। ভোরে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আনাগোনা করছিলেন। এ সময় তাদের আটক করে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম