ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কাটার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২২,  3:53 PM

news image

ঠাকুরগাঁও জেলার ২১নং ঢোলার হাট ইউনিয়নে সন্ন্যাসী পাড়ায় সরকারি নিয়মনীতি  উপেক্ষা করে ইউনিয়নের রাস্তার সরকারি ৭ টি গাছ কাটার অভিযোগ উঠেছে ওই  ইউনিয়নের সংগঠন ঝলঝলি  ফেডারেশনের সদস্যদের বিরুদ্ধে। জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা  আরডিআরএস এর  সহযোগীতায়  প্রায় ২০ বছর আগে এনজিও  সদস্যদের নিয়ে  সংগঠন ঝলঝলি ফেডারেশন গঠিত হয় । সেই সময় ওই ফেডারেশন, ইউনিয়ন পরিষদ ও আরডিআরএস যৌথ ভাবে ওই এলাকার রাস্তার দুই পাশে  বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে । এ বিষয়ে তাদের একটি চুক্তিও হয় । বর্তমানে গাছগুলো বড় হয়েছে। ফেডারেশনের  বর্তমান কমিটি সরকারি নিয়ম নীতি  মেনে  মোট ৩১ টি গাছ ৫৪ হাজার টাকায় বিক্রি করে ।

এর মধ্যে গত রোববার (২০ ফেব্রুয়ারি ) সকালে  ৩১ টি গাছের মধ্যে ৭ টি গাছ কাটা হয়। এ বিষয়ে ওই ফেডারেশনের সভাপতি অনিল চন্দ্র বর্মন জানান ফেডারেশনের এক সদস্য অসুস্থ্য তাই গাছ বিক্রি করে তাকে সহযোগীতা করা হবে।  তবে সরকারি কোন দপ্তর থেকে অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন সরকারি কোন অনুমতি নিতে হয় তা আমার জানান নেই ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহার আলী জানান ফেডারেশনের সকলের সম্মতি নিয়ে রেজিলেশন করে ৩১ টি গাছ  ৫৪ হাজার টাকায় বিক্রী করা হয়েছে । চেয়ারম্যানের সাথেও কথা হয়েছে নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদকেও বিক্রীর টাকার  একটি অংশ দেয়া হবে এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়  কোন মন্তব্য করতে রাজি হননি।  তবে প্রতিবেদক কে  সংবাদ না করার জন্য বার বার অনুরোধ করেন ।  অনুমতি নেয়ার বিষয়ে  সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা জানান  তারা বনবিভাগ থেকে তারা  কোন অনুমোদন নেননি। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান বিষয়টি শুনেছি এবং কোন অনুমতি ছাড়াই তারা গাছ কেটেছে ।  আমি ওই ইউনিয়নের চেয়ারম্যানকে গাছগুলো জব্দ করে মামলা করার নির্দেশ দিয়েছি এবং বিষয়টি রুহিয়া থানায় ওসি কে জানানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম