ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষক দিবসে ধান ক্ষেতের মাঠ থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  3:33 PM

news image

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জাতীয় শিক্ষক দিবসে উপজেলার ভরনিয়া বাজার সংলগ্ন ধান ক্ষেতের মাঠ থেকে বৃহস্পতিবার, (২৭ অক্টোবর) সকালে হোসাইন আলী (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। হোসাইন জেলার পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র ও স্থানীয় একজন প্রাইভেট শিক্ষক। সে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে। থানা পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। জানতে পারি সকালে পথচাচারিরা সোসাইনের মরদেহ দেখে পরিবারের লোকজনকে জানায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহের উদ্ধার করে প্রাথমিক ময়নাতদন্ত তৈরি করে পুলিশ। এসময় ঠাকুরগাঁও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। সরেজমিনে গিয়ে মৃতের মা জানান গতকাল বিকালে হোসাইন সন্ধ্যায় ভরনিয়া বাজার স্কুল মাঠে ক্রিকেট নাইট টুর্নামেন্ট খেলা দেখতে যায়। ওই দিন রাতে সে বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসি জানায় সোসাইনের মরদেহ মাঠে পড়ে আছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই আমার ছেলেকে সাবাই ঘিরে রেখেছে। মৃতের বোন রুবি আকতার জানান, আমার ভাইকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যাকান্ডের সঠিক বিচার চাই। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ  এস এম জাহিদ ইকবাল বলেন, মরাহেদের ডান হাতে ও বুকে ক্ষত পাওয়া গেছে। লাশের ময়না তদন্ত হলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হবে। এক প্রশ্নের জবাবে বলেন, নিহত শিক্ষকের পরিবার মৃতেুর জন্য দায়ী করে যাদের নাম বলছে, তাদের বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম