ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ঠাকুরগাঁওয়ের পশুর হাটে অতিরিক্ত হাসিল নেওয়ার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  9:47 PM

news image

ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহাকে সামনে রেখে হাটগুলোতে কোরবানির গরু-ছাগল বেচাকেনায় অতিরিক্ত হাসিল নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারিভাবে রেট না মেনে অতিরিক্ত হাসিল আদায় করছে ইজারাদাররা। খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলায় হাট-বাজারে সরকারি হাসিল রেট অনুসারে একটি গরু কিনলে খাজনা দিতে হবে ২৫০ টাকা । কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে বাস্তবে ৪০০ -৫০০ টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ করছে মানুষ। কথা হয়  ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি হাটে রফিক মিঞার সাথে। তিনি অভিযোগ করে বলেন এমনি সাধারণ সময়ে এই হাটে হাসিল আদায় করা হয় ৩ শত টাকা ।  কোরবানির শুরু দিকে ৪০০ টাকা নিলেও পরে তা বাড়িয়ে ৫শ টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে হাসিল আদায় করি কর্মীর সাথে কথা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন ইজারাদারের কথায় এই রেটে আদায় করা হচ্ছে। অন্য দিকে মাদারগঞ্জ ও গড়েয়া হাটেও ক্রেতা ও বিক্রেতারা অভিযোগ করেন  ৪শত টাকা নেয়া হচ্ছে। কথা হয় গড়েয়া হাটের ইজারাদার নারায়ন দাশের সাথে । অতিরিক্ত টাকা  আদায় করা হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ঈদ উপলক্ষে কর্মীদের বেতন বোনাস দিতে হবে তাই বেশী নেয়া হচ্ছে। ঈদের আগ মুহূর্তে হাটগুলোতে কোরবানির পশুর ওপর অতিরিক্ত হাসিল আদায়ের মহোৎসব পড়ে যায়। বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব রোধ করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, কেউ অতিরিক্ত হাসিল আদায় করলে   ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম