ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  7:10 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশা আটকে যায়। তবে ট্রেন চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাউতুলী এলাকায় এ ঘটনা ঘটে। চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন। স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায়। ট্রেনচালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রী রক্ষা পান। চালক এনায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেন থেমে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম