ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ট্রেনে নাশকতা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  1:15 PM

news image

ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম