ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২৩,  4:44 PM

news image

টাঙ্গাইলের কা‌লিহাতী উপজেলার কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সা‌ড়ে ৫টায় উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইলের দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি ও শিল্পী সম্পর্কে মা ও মেয়ে। উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, বুধবার ভোরে চারজন নারী রেললাইনের ওপর দি‌য়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম