ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে একসঙ্গে স্বামী-স্ত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৫,  9:36 PM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। নিহতের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন ওই স্বামী ও স্ত্রী। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি। যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম