ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৪ এপ্রিলের টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৪,  4:47 PM

news image

দ্বিতীয় দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হচ্ছে ১৪ এপ্রিলের টিকিট। যাত্রীদের অনলাইনে এই টিকিট কিনতে হচ্ছে। এবার রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডিং টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া রেলে যাত্রীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম